ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম

ইনডেক্স অ্যাগ্রো পেলো বুক বিডিংয়ের অনুমোদন

অর্থনৈতিক জ্যেষ্ঠ প্রতিবেদক: পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে অর্থ উত্তোলন করতে ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে যোগ্য বিনিয়োগকারী বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির জন্য বিডিং বা নিলামের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিডিংয়ের মাধ্যমে কোম্পানির শেয়ারের কাট-অব প্রাইস (প্রান্ত সীমা মূল্য) নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিএসইসির ৭৩৯তম কমিশন সভায় কোম্পানিটির শেয়ার বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা মূলধন উত্তোলন করবে। অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানিটি বিল্ডিং নির্মাণ, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

২০১৯ সালের ৩০ জুন তারিখ সমাপ্ত আর্থিক বিবরণী অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (পুর্নমূল্যায়ন সঞ্চিতিসহ) ৪৫ টাকা ৩ পয়সা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (পুর্নমূল্যায়ন সঞ্চিতি ছাড়া) ৪৪ টাকা ৬ পয়সা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ৭ টাকা ৭ পয়সা।

বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ওয়েটেড অ্যাভারেজ ইপিএস) ৫ টাকা ৬০ পয়সা। কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে

ইনডেক্স অ্যাগ্রো পেলো বুক বিডিংয়ের অনুমোদন

আপডেট টাইম : ০৭:১৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০