শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

ট্রেনের টিকিট আজ থেকে কাউন্টারে মিলছে

  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৫ বার পঠিত

নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে কাউন্টারে পাওয়া যাচ্ছে ট্রেনের টিকিট। কমিউটার-মেইল-লোকাল ট্রেনের পাশাপাশি আন্তঃনগর ট্রেনের টিকিটও পাওয়া যাচ্ছে কাউন্টারে।

জানা গেছে, প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছিল। আজ থেকে এই ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অর্থাৎ মোট আসন সংখ্যা ২৫ শতাংশ আসন কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। বাকি অর্ধেক ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলে ইস্যু করা যাবে।

এর আগে গত সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক (টিসি) মো. নাসির হাসান খাঁন স্বাক্ষরিত এ সম্পর্কিত বিজ্ঞপ্তি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোনো স্টেশনের অনুকূলে কোনো নির্দিষ্ট শ্রেণিতে বর্তমান নিয়মে বিক্রিকৃত মোট আসনের ৫০ শতাংশ টিকিটের সংখ্যা যদি ছয়টির ঊর্ধ্বে হয় কেবল সে ক্ষেত্রে কাউন্টার, মোবাইল অ্যাপ ও অনলাইনের মাধ্যমে ইস্যু করা হবে। টিকিটের সংখ্যা অনধিক ছয়টি হলে তা শুধুমাত্র মোবাইল অ্যাপ ও অনলাইনের মাধ্যমে ইস্যু করা, এক্ষেত্রে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট সংখ্যা হতে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা, কর্মচারীদের অনুকূলে ২ শতাংশ আসন সংরক্ষিত থাকে সে সব আসন বাদ দিয়ে হিসাব করতে হবে।

টিকিট বিক্রির এই নতুন নিয়ম আজ থেকে কার্যকর। এক্ষেত্রে টিকিট ইস্যু করার অন্যান্য নিয়মগুলি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com