ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

প্রশাসন ক্যাডারের ৮ কর্মকর্তা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক

জ্যেষ্ঠ প্রতিবেদক: অতিরিক্ত জেলা প্রশাসক হয়েছেন প্রশাসন ক্যাডারের আট কর্মকর্তা। তাদের ৭ জন দেশের বিভিন্ন উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত। একজন কর্মরত রয়েছেন বাংলাদেশ রেলওয়েতে।

এছাড়া দুইজন অতিরিক্ত জেলা প্রশাসককে অন্য জেলায় বদলি করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন ও বদলি করা কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৯৯৮ এর ১০ (২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, নোয়াখালীর কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার বেগম সাজিয়া পারভীনকে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক, দিনাজপুর ফুলবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল আলম সুমনকে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, জামালপুর মাদারগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল করিমকে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক, বরিশাল গৌরনদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম ইসরাত জাহানকে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক, পটুয়াখালীর দুমকী উপজেলার নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাসকে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও চট্টগ্রামের মীরসরাই এর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনকে বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সুহেল মাহমুদকে নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক ও জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহমেদকে শেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রশাসন ক্যাডারের ৮ কর্মকর্তা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক

আপডেট টাইম : ০৭:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০