শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে মরা গরুর মাংস নিয়ে চাঞ্চল্য দুর্গন্ধ ছড়ানো মাংস বিক্রির অভিযোগে আটক ২ নবম শ্রেণী পর্যন্ত তিনবার ফেল করেছিলেন অক্ষয়? এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরও ৫ জাহাজ সংসদের অধিবেশন শুরু মনোনয়নপত্র নিলেন মাহবুব তালুকদারের মেয়ে আইরীন খাগড়াছড়িতে ত্রিপুরা জাতির বৈসু উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ বেশি মুনাফার হোয়াটসঅ্যাপে মুনাফার ফাঁদ: বিরামপুরে দুই প্রতারক গ্রেপ্তার, আত্মসাৎ প্রায় ৮৬ লাখ টাকা ১৯৯২ সালের ১০ এপ্রিল পানছড়িতে লোগাঙ গণহত্যা পিরোজপুর বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ স্কাউটসের ‘মহা তাবু জলসা’ ও সমাপনী অনুষ্ঠান

দেশে করোনায় আরও ২৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৯৩

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৩৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৪ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৭৮ হাজার ২৬৬ জনের।

রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৯২ হাজার ৮৬০ জন।
মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ৫ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৩ জন, বাড়িতে ১ জন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৭ জন, চট্টগ্রামে ২ জন, খুলনায় ২ জন, সিলেটে ১ জন, রংপুরে ১ জন, ময়মনসিংহে ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬০ বছরের ওপরে ১৭ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com