বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ

সোমবার মন্ত্রিসভায় উঠছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রস্তাব

  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ২৭৫ বার পঠিত

নিউজ ডেস্ক: নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ সংশোধনের লক্ষ‌্যে তা সোমবার (১২ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখতে এ আইনটি মন্ত্রিসভায় তোলা হচ্ছে।

এ বিষয়ে রোববার (১১ অক্টোবর) আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত আইনের খসড়া মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।’

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। দেশে সম্প্রতি কয়েকটি ধর্ষণের ঘটনার পর ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলন করছেন। এ কারণে সরকার ধর্ষণের শাস্তি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা সম্প্রতি বলেছেন, ‘ধর্ষণ প্রতিরোধ ও প্রতিকারে সরকার তৎপর। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই হবে।’

আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় পরিবর্তন আনা হবে। এ ধারায় ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া, আইনের আরো কয়েকটি ধারায় ছোট ছোট পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিসভায় আইনটি সংশোধনের প্রস্তাব অনুমোদন পেলে তা জাতীয় সংসদে পাস করা হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com