ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব

অন্যান্য বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা প্রত‌্যাবাসনে যুক্তরাষ্ট্রের সমর্থন চাইবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেতক: যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশে আসছেন। তার সঙ্গে আলোচনায় অন্যান্য বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা প্রত‌্যাবাসনে যুক্তরাষ্ট্রের সমর্থন চাইবে বাংলাদেশ।

সোমবার (১২ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের এ তথ‌্য জানিয়েছেন।

বিগানের সফর সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সময় বাংলাদেশ রোহিঙ্গা ইস্যু উত্থাপন করবে এবং মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন চাইবে। আমাদের মূল মনোযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে। রোহিঙ্গাদের অবশ্যই ফিরে যেতে হবে।’

ড. মোমেন বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ মানবিক সহায়তায় আগ্রহী। এটি একটি অংশ, তবে মূল অংশ নয়। বাংলাদেশ রোহিঙ্গা সংকটের শিকার। এর মূল খেলোয়াড়দের আলোচনায় অংশ নিতে হবে।’

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের নিয়ে দীর্ঘমেয়াদী সহায়তার পরিকল্পনার সঙ্গে একমত নন। তিনি জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন বাংলাদেশের মূল ফোকাস।

কক্সবাজার রোহিঙ্গা শিবিরে সংঘর্ষের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের শিবিরগুলো নিয়ন্ত্রণে নিতে হবে।

এদিকে, ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ সফরকালে স্টিফেন ই বিগান শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে

অন্যান্য বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা প্রত‌্যাবাসনে যুক্তরাষ্ট্রের সমর্থন চাইবে বাংলাদেশ

আপডেট টাইম : ০৯:১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০