শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

বিএনপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করলেন আ. লীগ প্রার্থী

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ২৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থী হাবীব হাসান। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর দক্ষিণখান এলাকায় নির্বাচনি প্রচারের সময় তিনি এই কথা বলেন।

আওয়ামী লীগের প্রার্থী হাবীব হাসান বলেন, ‘বিএনপি প্রার্থী বহিরাগত লোকজন নিয়ে এসে প্রচার চালাচ্ছে। এ কারণে তাদের মাঝে স্থানীয়-বহিরাগত ইস্যুতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে। এ থেকেই কোনও গোলযোগ হতে পারে। আওয়ামী লীগের পক্ষ থেকে কোথাও তাদের প্রচারে প্রতিবন্ধকতা বা বাধার সৃষ্টি করা হয়নি।

এদিন হাবীব হাসান দক্ষিণখান মসজিদ থেকে প্রচারণা শুরু করেন। দিনব্যাপী উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত ৪৮ নম্বর ওয়ার্ড এলাকায় তিনি নির্বাচনি প্রচারণা চালান। এছাড়া খিলক্ষেতের বরুয়া অঞ্চলে গিয়ে ভোটারদের কাছে ভোট চান। সেখানে তার পক্ষে লিফলেট বিতরণ করা হয়।

প্রচারণাকালে উপস্থিত গণজমায়েতের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী ১২ নভেম্বরের উপনির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আশা প্রকাশ করছি এই অঞ্চলের মানুষ বিপুল ভোটে আমাকে জয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, দক্ষিণখান থানা আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান খান মিঠু, খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি কেরামত দেওয়ান, মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com