ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান তিস্তায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা মধ্যপ্রাচ্যের টুর্নামেন্ট নিয়ে অপেক্ষায় এটিপি টেস্টে ২০২৬ সালের সর্বোচ্চ উইকেটশিকারি আব্বাস জটিল রোগে আক্রান্তদের সহায়তা সরকারের জনকল্যাণমুখী কর্মসূচির অংশ: মুক্তাদির

অবসরপ্রাপ্ত এএসপির দুই বছরের কারাদণ্ড

ফাইল ছবি

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দাখিল না করায় পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চের অবসরপ্রাপ্ত এএসপি আব্দুল খালেক ভূঁইয়াকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ- ১০ এর বিচারক জালাল উদ্দিন আহম্মদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার আসামি খালেক রাজধানীর খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকায় ষষ্ঠ তলা বাড়ি নির্মাণ করেন। তার ছেলের নামেও ১০ তলা বাড়ি নির্মাণ করেন।

২০১৪ সালের ২ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার সম্পদের হিসাব দাখিলের জন্য নোটিশ জারি করে। তিনি হিসাব দাখিল না করায় ২০১৪ সালের ২৯ মার্চ রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক রফিকুজ্জামান একটি মামলা দায়ের করেন।

মামলার পর তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। ২০১৬ সালের ৩ নভেম্বর খালেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ছয়জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে চারজন সাক্ষ্য প্রদান করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

অবসরপ্রাপ্ত এএসপির দুই বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ১২:১২:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭