ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ মার্শাল আর্ট তরুণদের আত্মনিয়ন্ত্রণ ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম করে : সড়কমন্ত্রী আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান

মিশনে উন্নত সেবা নিশ্চিত করার নির্দেশনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক: বাংলাদেশের বৈদেশিক মিশনগুলোতে উন্নত সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

রোববার (১ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে শ্রম উইংয়ে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বৈদেশিক মিশনে সেবাপ্রত্যাশী প্রবাসী বাংলাদেশিদের কেউ যেন সেবা না পেয়ে ফেরত না যান।’

প্রবাসী শ্রমিকদের ‘বাংলাদেশের সোনার ছেলে’ আখ‌্যায়িত করে তিনি বলেন, ‘প্রবাসীরা বিদেশে অনেক কষ্ট করেন। বাংলাদেশের দূতাবাসে তারা যেন ভালো আচরণ পান।’

বিদেশে দূতাবাসের শ্রম উইংয়ের কর্মকর্তারা দক্ষতার সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণ করবেন বলে আশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

অর্থনীতি পুনরুদ্ধারে প্রত্যেকটি দেশের সরকার কাজ করবে, এ ক্ষেত্রে প্রথম সুযোগ যেন বাংলাদেশ সরকার নিতে পারে, সে লক্ষ্যে দূতাবাসগুলোকে কাজ করার নির্দেশনা দেন শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতির মূল শক্তিগুলোর একটি।’

শাহরিয়ার আলম বলেন, ‘ফ্রি ভিসা বলতে কিছু নেই। কোনো কোনো শ্রমিক টুরিস্ট ভিসায় বিদেশে গিয়ে অনিয়মিত হয়ে পড়লে তারা বাংলাদেশি অন্যান্য শ্রমিকদের ঝুঁকির মধ্যে ফেলে দেয়। মাঝে মাঝে দূতাবাসকেন্দ্রিক কিছু চক্র গড়ে ওঠে। এদের বিরুদ্ধে গত কয়েক বছরে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশকিছু ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। কিছু দেশ তাদের বিরুদ্ধে মামলা করে সে দেশের আইন অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। তারা কারাগারে আছে। এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে। তবে আমাদের দেশের নাগরিকদের এ বিষয়ে সচেতন হতে হবে। কেউ যেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা না বাড়ায়।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভালো এবং সম্ভাবনাময় রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম সারিতেই আছে। গত কয়েক মাসে করোনা পরিস্থিতিতেও প্রবাসী আয় বেড়েছে। এ পরিস্থিতিতে শ্রমবাজার ঝুঁকিতে থাকলেও বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় ভালো করছে।’ সামনের দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

শাহরিয়ার আলম বলেন, ‘যেসব প্রবাসী চাকরি হারিয়েছেন, তাদের ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তহবিল গঠন করেছে। তাদের ঋণ দিচ্ছে এবং তাদেরকে নতুন কর্মে সম্পৃক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রবাসীদের কল্যাণে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন

মিশনে উন্নত সেবা নিশ্চিত করার নির্দেশনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ১১:১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০