ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারীর যোগ্যতার স্বীকৃতি পুরুষ আসলে সহজে দিতে চায়না। সমাজের পুরুষের এটা হবি, শিকড়ের টান ডিসেম্বর ঘিরে অপতৎপরতা রুখে দিতে সতর্ক অবস্থানে বিজিবি। সেক্টর কমান্ডারের হিলি সীমান্ত পরিদর্শন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ মার্শাল আর্ট তরুণদের আত্মনিয়ন্ত্রণ ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম করে : সড়কমন্ত্রী আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ডিএসসিসির অভিযানে ২৪ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ ও এডিস মশার লার্ভা প্রজননস্থল শনাক্ত করেছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) পোস্তগোলা ও ডেমরার বামৈল এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ ২৪ স্থাপনা উচ্ছেদ ও মশক অভিযানে ৬ মামলা দায়ের, নগদ ৯ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়।

ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফায়সাল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদের যৌথ নেতৃত্বে ৫৮ নং ওয়ার্ডের পোস্তগোলা রাজবাড়ি থেকে দোলেশ্বর পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত এ সময় ২৪টি অস্থায়ী স্থাপনা গুড়িয়ে দেন।

মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৬৬ নম্বর ওয়ার্ডের ডেমরার বামৈল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সময় ৪০টি স্থাপনা পরিদর্শন করেন। অভিযানে আদালত ছয়টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ছয়টি মামলা দায়ের ও নগদ ৯ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করেন (দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ নং ধারা অনুযায়ী)।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নারীর যোগ্যতার স্বীকৃতি পুরুষ আসলে সহজে দিতে চায়না। সমাজের পুরুষের এটা হবি, শিকড়ের টান

ডিএসসিসির অভিযানে ২৪ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট টাইম : ১১:৩২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০