সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শেরপুরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ৩,৩৭৫: রাষ্ট্রীয় গণমাধ্যম বদলগাছিতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন ইরাক থেকে হামলার অভিযোগে সেদেশের রাষ্ট্রদূতকে তলব সৌদি আরবের হরমুজ প্রণালিতে শত্রুদের ‘প্রাণঘাতী ঘূর্ণিতে’ আটকে ফেলার হুমকি আইআরজিসির ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করছেন ট্রাম্প

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ১৭ হাজার ৪৭৫ জনের।

শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ২৭ জন। মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ৮ জন, চট্টগ্রামে ৫ জন, রংপুরে ১ জন ও ময়মনসিংহে ১ জন রয়েছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬০ বছরের ওপরে ৫ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com