বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

কুয়াশায় মাঝ নদীতে আটকা ৬টি ফেরি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২৮০ বার পঠিত

কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত ৩টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় ৬টি ফেরি।

ঘাট কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত যত গভীর হতে থাকে কুয়াশার মাত্রা আরও তীব্র হতে থাকে। রাত ৩টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এতে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। ফলে চলাচলরত ছোট-বড় ৬টি ফেরি ৮৫ যানবাহন ও যানবাহনের ৫ শতাধিক যাত্রীসহ শ্রমিকদের নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে। তীব্র শীত ও কুয়াশায় শত শত যানবাহনের শ্রমিক ও যাত্রীরা উভয় ঘাট এলাকায় দুর্ভোগ পোহাচ্ছেন।

যশোরগামী আটকা পড়া রফিক নামের এক যাত্রী জানান, রাত আড়াইটার দিকে ঘাটে এসেছি, রাতে তীব্র শীত ও কুয়াশার মধ্যে আটকে গাড়িতেই বসে আছি। পয়ঃনিষ্কাশন নিয়ে অসুবিধায় আছি। অন্যদিকে রাতের ঘুম নেই, সঙ্গে তিন বছরের ছেলে ও স্ত্রী রয়েছে।

কাদের নামের অপর যাত্রী জানান, এখানে সামনে ও পেছনে যানবাহন। আমরা যে ঘাট থেকে কত দূরে, তা কুয়াশার কারণে বোঝা যাচ্ছে না। আমাদের বাসের পেছনে ও সামনে শত শত যানবাহন রয়েছে।

ঘাটের ট্রাফিক সার্জেন্ট মো. শিবলু মিয়া জানান, যে যানবাহনগুলো ঘাটে পারের অপেক্ষায় রয়েছে সেগুলো সারি সারি করে রাখা হচ্ছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, কুয়াশার তীব্রতা না কাটলে ফেরি চালানো সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com