ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

পায়ুপথে স্বর্ণ উদ্ধার সেই বিমানযাত্রী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুপথ থেকে ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধারের ঘটনায় গ্রেফতার সেলিমকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

এ ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ওই থানার উপ-পরিদর্শক আশিক দেওয়ান। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার জামিন নামঞ্জুর করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার ভোরে সেলিম কেএইচকে গ্রেফতার করা হয়। তিনি কুয়ালালামপুর থেকে ভোর সাড়ে ৫টায় ঢাকায় অবতরণ করেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে বিজি-০৮৭ ফ্লাইটে আগত এক যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। এর প্রেক্ষিতে শুল্ক গোয়েন্দা দল সেই ফ্লাইটের যাত্রীদের দিকে নজর রাখে। গ্রিন চ্যানেল অতিক্রমকালে যাত্রী সেলিমের কাছে স্বর্ণ আছে কি-না জানতে চাওয়া হয়।

তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে দেহ তল্লাশি করা হয়। কোনো কিছু না পেয়ে গ্রিন চ্যানেলের আর্চওয়েতে নিলে তার দেহে ধাতব বস্তুর অস্তিত্বের সংকেত পাওয়া যায়।

এরপর অধিকতর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে তার পায়ুপথে স্বর্ণ রাখার কথা স্বীকার করেন। পরবর্তীতে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে আটটি স্বর্ণের বার বের করা হয়। এসব স্বর্ণবারের মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পায়ুপথে স্বর্ণ উদ্ধার সেই বিমানযাত্রী রিমান্ডে

আপডেট টাইম : ০৯:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯