শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে ‘আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ হরমুজ সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগ প্রস্তাবে নিরাপত্তা পরিষদে ভোট আজ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট বরিশাল খুলনা রংপুর ময়মনসিংহ খুলনায় জাল টাকাসহ গ্রেফতার ২ কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫

ঘরমুখো যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠেই গন্তব্যে রওয়ানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৩৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আজ মঙ্গলবার (৪ জুন) সকালে সরেজমিনে রাজধানীর বিমানবন্দর স্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের এ চিত্র দেখা গেছে। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদে চড়ে ঢাকা ছাড়ছেন ঘরমুখো যাত্রীরা। আবার অনেককেই ইঞ্জিনে চেপেও ঢাকা ছাড়তে দেখা গেছে।

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো যাত্রীরা ঢাকা ছাড়ছেন। কিন্তু বাধ সাধে নির্ধারিত ট্রেনগুলো যথাসময়ে স্টেশন থেকে না ছাড়ায়। এর মধ্যে টিকিটের তুলনায় যাত্রী কয়েকগুণ বেশি হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বাধা সত্ত্বেও যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠেই গন্তব্যে রওয়ানা হয়েছেন। যারা রাত জেগে কষ্ট করে অগ্রিম টিকিট কেটেছিলেন, তাদেরও দুর্ভোগের কমতি ছিল না।

এ দিন ৫৩ মিনিট দেরিতে বেলা ১১টা ২০ মিনিটে বিমানবন্দর স্টেশনে পৌঁছে একতা এক্সপ্রেস। কিন্তু রাজধানীর কমলাপুর স্টেশন থেকেই ট্রেনটি ভেতর ও ছাদ যাত্রীতে পরিপূর্ণ ছিল। জায়গা না থাকায় আগে থেকেই ট্রেনের বেশকিছু দরজা বন্ধ করে দেয় ভেতরের যাত্রীরা। বিমানবন্দর স্টেশনে অবস্থানরত যাত্রীরা ট্রেনে উঠতে না পেরে দরজা ধাক্কাতে থাকেন। জোর করে কিছু যাত্রী উঠতে গেলে ভেতরে যাত্রীরা কেউ কেউ আঘাত পান। আঘাত পেয়ে একজন নারী যাত্রীকে কাঁদতেও দেখা যায়।

ভেতরে উঠতে না পেরে অনেকেই ছাদে ওঠার চেষ্টা করেন। তবে সেখানেও জায়গা হচ্ছিল না অনেকের। এরপরও কিছু যাত্রী জোর করে ছাদে উঠে গেলে জায়গা না পেয়ে স্টেশনের টিনের চালায় আশ্রয় নেন। সেখান থেকে বারবার তারা ট্রেনের ছাদে জায়গার জন্য চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন।

এছাড়া ভেতরে ও ছাদে জায়গা না পেয়ে বেশ কয়েকজন ট্রেনের দুই বগির মাঝখানে এবং ইঞ্জিন বগিতে দাঁড়িয়ে যাত্রা করেন। স্টেশনের অবস্থানরত অন্য গন্তব্যের যাত্রীরা তাদেরকে নামতে বললেও তারা তা কর্ণপাত করেননি।

ট্রেনের ইঞ্জিনে করে যমুনা সেতু পর্যন্ত যাবেন ইউনুস। ইঞ্জিনে উঠেছেন কেন জানতে চাইলে তিনি বলেন, ‘ছাদে ওঠার জায়গা নেই।’ তাহলে নেমে পড়েন, এ কথা বললেন তিনি বলেন, ‘যাওয়া লাগবে না?’

ট্রেনের ইঞ্জিনের সামনে একটি ব্যাগসহ বসে থাকা ষাটোর্ধ্ব ব্যক্তির কাছে গন্তব্য কোথায় জানতে চাইলে তিনি বলেন, টাঙ্গাইল। এভাবে যাচ্ছেন কেন জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে রাখেন। এ সময় পাশের একজন জানালেন, বাড়ি যেতে হবে না? ট্রেনের ছাদে ভ্রমণ নিষেধ রয়েছে জানেন কি না? উত্তরে বলেন, ওই সব তারা বলেই। জীবনের ঝুঁকি আছে জানি। তারপরও আমাদের বাড়ি যেতে হবে পরিবারের সঙ্গে ঈদ করতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com