সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া মুন্সীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত মোহাম্মদপুরে বসিলা ব্রিজের নিচে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জামায়াতের শিক্ষার সুযোগ পৌঁছালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে: জুবাইদা রহমান

বগুড়ায় একদিনে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫২

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২৯০ বার পঠিত

 

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩৮৬ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫২ জন। এই নিয়ে এখন পর্যন্ত জেলাটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭১২ জনে।

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন আজ মঙ্গলবার (২৯ জুন) বিকালে এ তথ্য জানান।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত
বগুড়ায় ৩৬৮টি নমুনা পরীক্ষায় ১৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪১ দশমিক ৩০ শতাংশ। এ সময়ে সুস্থ হয়েছেন ৫৯ জন। এছাড়া বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চার নারীসহ সাতজন। এদের মধ্যে বগুড়ার তিনজন। বাকিরা পাবনা, নওগাঁ, রংপুর ও জয়পুরহাট জেলার।

সূত্রটি আরও জানায়, এ জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৭১২ জন। ১২ হাজার ৫৫১ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন ৭৭৫ জন করোনা আক্রান্ত রোগী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com