ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ

আগামীকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা

জ্যেষ্ঠ প্রতিবেদক : আগামী ৭ জুলাই পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ রোধে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ সময় ব্যাংকিং কার্যক্রম ও লেনদেনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকে লেনদেন হবে সকাল ১০ টা থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত।

আজ বুধবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত চলবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রমের জন্য বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

এদিকে, আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডে থাকার কারণে ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। এছাড়া শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় মোট ৩ দিন ব্যাংক বন্ধ থাকবে।

সরকার প্রজ্ঞাপনে যে নির্দেশনা দিয়েছে তাতে বলা হয়েছে, বৃহস্পতিবার ১ জুলাই থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌ পথে গণপরিবহন ও যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে স্বাস্থ‌্যবিধি মেনে নিজস্ব ব‌্যবস্থাপনায় শিল্প কারখানা চালু রাখা থাকবে। এছাড়া ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। সে অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার

আগামীকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা

আপডেট টাইম : ০৬:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১