ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব

অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়নের ৩৩ বিজিবি। দিনরাত সীমান্ত এলাকা জুড়ে চলছে গোয়েন্দা নজরদারি। একইসঙ্গে জোরদার করা হয়েছে টহল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে বিজিবি। সীমান্ত এলাকায় পর্যাপ্ত জনবল বৃদ্ধির মাধ্যমে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন তল্লাশি এবং দিনে ও রাতে সীমান্তবর্তী এলাকায় মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে যাতে করে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে কোনো গমনাগমন বা অবৈধ অনুপ্রবেশ ঘটাতে না পারে। এছাড়াও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

সীমান্তবর্তী অন্ধকারাচ্ছন্ন এলাকায় সার্চলাইট, থার্মাল ড্রোন এবং স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে টহল পরিচালনা করা হচ্ছে। এছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। একইসঙ্গে যে কোন পরিস্থিতি মোকাবিলায় বিওপিসহ ব্যাটালিয়নের সকল জনবলকে প্রস্তুত রাখা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

আপডেট টাইম : ০৫:৪২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬