মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

বগুড়ায় ভোয়া দন্ত চিকিৎসকের ৬ মাসের জেল

  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৫৮ বার পঠিত

 

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুর মুরাইল বাজার থেকে এমদাদুল হক মিলন (৪২) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (০৪ জুলাই) বিকালে তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাছুদুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার মুরাইল ভালতা গ্রামের মোজাম্মেল হকের ছেলে এমদাদুল হক মিলনের ডাক্তারি সনদ নেই। পড়াশোনা না করেই মুরাইল বাজারে ‘ফেরোজা চিকিৎসালয় অ্যান্ড এশা ডেন্টাল কেয়ার ফার্মেসিতে’ রোগী দেখে আসছিলেন তিনি। সাইনবোর্ড ও প্যাডে ডিগ্রিধারী চিকিৎসক উল্লেখ করে রোগীদের ব্যবস্থাপত্র দেন।

রবিবার দুপুরে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা তার চেম্বারে অভিযান চালান। এ সময় এমদাদুল হক মিলন ডাক্তারি সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও মাছুদুর রহমান বলেন, ওই ব্যক্তির ভুল চিকিৎসায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই ছয় মাসের কারাদণ্ড দিয়ে তাকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com