ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতার জগন্নাথ ঘাটে

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: কলকাতার জগন্নাথ ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে হাওড়া ব্রিজ সংলগ্ন জগন্নাথ ঘাটের একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

জিনিউজ ও আনন্দবাজার সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২০টি ইঞ্জিন। রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। এর ফলে আগুন ছড়িয়ে পড়ার আর সম্ভাবনা না থাকলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সারাদিন লেগে যেতে পারে বলে জানা গেছে।
জগন্নাথ ঘাটের ওই রাসায়নিক গুদামটি পোর্ট ট্রাস্টের। একটি সংস্থাকে সেটি ভাড়া দেওয়া হয়েছিল। গুদামটি যেখানে অবস্থিত ওই এলাকা ঘন বসতিপূর্ণ। রেললাইনের পাশে বহু ঝুপড়ি রয়েছে। সেখান থেকেই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে ওই রাসায়নিক গুদামের পাশে নিয়মিত নেশাগ্রস্তদের আড্ডা বসে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের বিড়ি বা সিগারেট থেকেও আগুন লেগে থাকতে পারে বলে সন্দেহ তাদের। তবে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু। সেখানে পরিস্থিতির তদারকি করছেন তিনি। ঘটনাস্থলে রয়েছেন দমকল ডিজি জগমোহনও।

তবে এখনও পর্যন্ত আগুনের উৎসস্থল পর্যন্ত পৌঁছনো যায়নি। বরং গুদামে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ফাটল ধরেছে গুদামের ছাদেও।

এর ফলে ধসে পড়েছে ছাদের একাংশ। গঙ্গার হাওয়ায় কালো ধোঁয়ায় ছড়িয়ে পড়েছে চারদিকে।

গুদামের ভেতর থেকে বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতার জগন্নাথ ঘাটে

আপডেট টাইম : ১০:১৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯