ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

সাংবাদিক তানুর নিঃশর্ত মুক্তি দাবি

নিউজ ডেস্ক : সাংবাদিক তানভীর হাসান তানুর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের সভাপতি এরফানুল হক নাহিদ ও মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না। একই সঙ্গে আইসিটি অ‌্যাক্টে হয়রানি মূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

শনিবার বিকেলে আইসিটি অ‌্যাক্টে দায়ের করা মামলায় তানুকে গ্রেপ্তার করে পুলিশ।

তানু দৈনিক ইত্তেফাক, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি। এছাড়াও তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক। টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি।

তানুর বড় ভাই ঢাকা পোস্টের কান্ট্রি এডিটর মাহাবুর আলম সোহাগ বলেন, ‘ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের রোগীদের খাবারের মান নিয়ে গত ৫ জুলাই জাগো নিউজে একটি সংবাদ প্রকাশ হয়। তানুর করা সেই সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় হাসপাতালের তত্ত্বাবধায়ক নাদিরুল ইসলাম চপল বাদি হয়ে আইসিটি অ‌্যাক্টে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তানু ছাড়া আরও দুই সাংবাদিককে আসামি করা হয়েছে।’

বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না বলেন, ‘তানু একজন প্রতিশ্রুতিশীল সাংবাদিক। যথেষ্ট তথ‌্য প্রমাণসহ হাসপাতালের অনিয়ম নিয়ে তিনি নিউজ করেছেন। সত‌্য প্রকাশ করায় তাকে আইসিটি অ‌্যাক্টে হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি দুঃখজনক। অবিলম্বে তার মুক্তি দাবি করছি। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের যদি কোনো গাফিলতি থেকে থাকে, তাহলে সেটাও তদন্ত করে ব‌্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

সাংবাদিক তানুর নিঃশর্ত মুক্তি দাবি

আপডেট টাইম : ০৩:৩১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১