ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সংবাদকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দৈনিক প্রথম আলোর সম্পাদনা সহকারী আবুল কালাম আজাদ (বিপ্লব) মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৯ বছর।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর জুরাইনের বাসিন্দা আবুল কালাম আজাদ বাবা, স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার এক ছেলে দশম শ্রেণি ও আরেক ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র।

আবুল কালাম আজাদের পারিবারিক সূত্র জানায়, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার পর গতকাল কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে আবুল কালাম আজাদকে পান্থপথের বিআরবি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এরপর দুপুরে তিনি মারা যান। বুধবার (১৪ জুলাই) সকালে তার মরদেহ রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

প্রথম আলোর মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আতিক মোহাম্মদ শরিফ শামীম জানান, আবুল কালাম আজাদ ২০১০ সাল থেকে প্রথম আলো পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে প্রথম আলো পরিবার গভীরভাবে শোকাহত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সংবাদকর্মীর মৃত্যু

আপডেট টাইম : ০৮:৪৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১