বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

সালেক নাছির উদ্দিন মিরসরাই প্রেস ক্লাবের আহ্বায়ক

  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৭৫ বার পঠিত

নিউজ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাই প্রেস ক্লাবের ২০১৯-২১ মেয়াদের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দৈনিক ভোরের কাগজের সম্পাদকীয় ইনচার্জ ও সাহিত্য সম্পাদক নাছির উদ্দিনকে আহ্বায়ক করে তিন সদস্যের নির্বাচনকালীন কমিটি গঠন করেছে স্থানীয় সাংবাদিকদের এ সংগঠন।

শনিবার বিকেলে প্রেস ক্লাব সম্মেলন কক্ষে আয়োজিত কার্যনির্বাহী কমিটির সভায় গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সাংবাদিক মাসুদ ফেরদৌস কবির ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ রিপোর্টার শাহাদাৎ হোসেন চৌধুরী।

সভার শুরুতেই প্রেস ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর কাছে ২০১৯-২১ অর্থবছরের অডিট প্রতিবেদন তুলে দেন অডিট কমিটির প্রধান মো. ওয়াজি উল্যাহ। এরপর সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে ২০১৯-২১ মেয়াদের কমিটি বিলুপ্ত ঘোষণার মধ্য দিয়ে আহ্বায়ক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী সভাপতি-সাধারণ সম্পাদক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com