বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পবিত্র আশুরার ছুটি কবে, জানা গেল জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? শিল্পকলায় দুই দিনব্যাপী সংগীত উৎসব পুশইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা

মুন্সীবাজার ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাদেক মিয়াকে সাময়িক বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করে আদেশে দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে তাকে বরখাস্ত করে দেয়া আদেশ কেন বে-আইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাদেক মিয়ার করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও সগির হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

সরকারি সম্পদ বিনষ্ট ও আত্মসাতের অভিযোগে গত ১১ জুলাই মো. সাদেক মিয়াকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ আদেশ চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়। ওই রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com