বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

পেগাসাসের টার্গেট ইমরান খানসহ ১৪ রাষ্ট্রনেতা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২৪৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : পেগাসাস নামে ইসরায়েলি একটি স্পাই সফটওয়্যার গোপনে মোবাইল ফোনে ঢুকিয়ে কীভাবে বিভিন্ন রাষ্ট্র নজরদারি করছে -তা নিয়ে আন্তর্জাতিক এক অনুসন্ধানে রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর সব তথ্য বেরিয়ে আসছে। যে ১৪ জন রাষ্ট্র এবং সরকার প্রধান পেগাসাসের টার্গেট হয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন তিনজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট- ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রঁ, দক্ষিণ আফ্রিকার সিরিল রামাফোসা এবং ইরাকের বারহাম সালিহ। বুধবার এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, দশ জন প্রধানমন্ত্রীর মধ্যে তিনজন এখনও ক্ষমতায় – পাকিস্তানের ইমরান খান, মিশরের মোস্তাফা মাদবউলি এবং মরক্কোর সাদ-এদিন আল ওথমানি। যে সাতজন সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতায় থাকা অবস্থাতেই নজরদারির জন্য টার্গেট করা হয় তারা হলেন – ফ্রান্সের এডওয়ার্ড ফিলিপে, বেলজিয়ামের চার্লস মিশেল, ইয়েমেনের ওবায়েদ বিন দাঘর, লেবাননের সাদ হারিরি, উগান্ডার রুহাকানা রুগুন্ডা, কাজাকস্তানের বাকিতজান সাগিনতায়েব এবং আলজেরিয়ার নুরুদিন বেদুই।

টার্গেটে হয়েছেন একজন রাজাও – মরক্কোর রাজা ষষ্ঠ মোহামেদ। তবে ১৪ জনের কেউই তাদের মোবাইল ফোন সেট অনুসন্ধানকারী সাংবাদিকদের বা তাদের সহযোগী বিশেষজ্ঞদের হাতে তুলে দেননি। ফলে, পেগাসাস স্পাইওয়্যার তাদের মোবাইল ফোনে ঢোকানো সম্ভব হয়েছিল কিনা বা ঢোকানোর পর তা দিয়ে তাদের ওপর নজরদারি করা হয়েছিল কিনা -তার ফরেনসিক বিশ্লেষণ করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com