ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

শ্রীলঙ্কার গোয়েন্দা প্রধান বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: শ্রীলঙ্কার জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। দেশটিতে ইস্টার সানডের ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনাকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই হামলার আগেই হামলা সম্পর্কে গোপন তথ্য পাওয়া গিয়েছিল। কিন্তু এসব তথ্যকে গুরুত্ব দেননি দেশটির গোয়েন্দা প্রধান।

শুক্রবার রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। সেখানেই গোয়েন্দা প্রধানকে বরখাস্তের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। গত ২১ এপ্রিল ইস্টার সানডে উদযাপনের সময় শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলা চালানো হয়। এতে ৪৫ বিদেশীসহ ২৫৮ জন নিহত হয়। এছাড়া আরও প্রায় পাঁচ শতাধিক মানুষ আহত হয়।
শুরু থেকেই ওই হামলার বিষয়ে অবহেলার অভিযোগ উঠে এসেছে। দেশটির গোয়েন্দা বিভাগ এ বিষয়ে জানতে পেরেও যথাযথ ব্যবস্থা নেয়নি। এমনকি প্রেসিডেন্টকেও এ বিষয়ে কোন তথ্য জানানো হয়নি।

গত সপ্তাহে অনুসন্ধানের ওপর ভিত্তি করেই গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করা হলো। অবহেলা না করলে ওই হামলা প্রতিহত করা সম্ভব হতো। তবে বরখাস্ত হওয়া গোয়েন্দা প্রধান প্রেসিডেন্টের সমালোচনা করে বলেছেন, নিরাপত্তা কমিটির সঙ্গে নিয়মিত বৈঠক করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন প্রেসিডেন্ট।

ইসলামিক কিছু সংগঠন হামলা চালাতে পারে এমন আশঙ্কাকে গুরুত্ব দেননি তিনি। ফলে তিনটি হোটেল, তিনটি চার্চসহ আট স্থানে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। তবে ওই গোয়েন্দা প্রধানকে বরখাস্তের প্রকৃত কারণ উল্লেখ করেনি সিরিসেনার কার্যালয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

শ্রীলঙ্কার গোয়েন্দা প্রধান বরখাস্ত

আপডেট টাইম : ১১:৪১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯