বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের উলিপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে দক্ষ জনশক্তি গড়তে এসিসিএ’র সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্মাক্ষরিত সংসদে সাউন্ড সিস্টেমে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেয়া হবে : চিফ হুইপ দিনাজপুর বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের দরগাঁজল গ্রামের বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হৃদয় চ্যাম্পিয়ন বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন মজুমদার সুকেশ চন্দ্রশেখরের জামিন, আলোচনায় আবারও জ্যাকুলিনের সঙ্গে সম্পর্ক পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিস্ট্রেশন শুরু

নাইকো দুর্নীতি মামলা : সোমবার আদালতে যাবেন না খালেদা

  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৪৩৮ বার পঠিত
ফাইল ছবি

নাইকো দুর্নীতি মামলায় ২০ নভেম্বর আদালতে হাজিরা দিতে উপস্থিত হবেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওইদিন মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মাহমুদুল হাসানের আদালতে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য রয়েছে।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার নাইকো দুর্নীতি মামলার হাজিরা দিতে খালেদা আদালতে উপস্থিত হবেন না।

মামলার অভিযোগ থেকে জানা যায়, কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করেন।

পরের বছরের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com