বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত উলিপুরে জমি সংক্রান্ত বিরোধে মারপিট ও সন্ত্রাসী কায়দায় নারীর শীলতাহানির ঘটনায় থানায় অভিযোগ । জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে: আখতার হোসেন চট্টগ্রামে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন, তদন্তে ৪ সদস্যের কমিটি ৪ দিনেই বিশ্বরেকর্ড গড়ল স্পাইডার ম্যানের ট্রেলার বিশ্বকাপের টিকিট বিক্রির শেষ ধাপ ১ এপ্রিল শুরু মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর শহীদদের প্রতি গান স্যালুট ইরানের পর্যটকদের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইনেই গণহত্যার শুরু ও স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’র নিবন্ধন শুরু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৬২ বার পঠিত

তথ্য-প্রযুক্তি ডেস্ক : ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’-এর নিবন্ধন শুরু হয়েছে। আগ্রহীরা http://bsf.basis.org.bd/NASA-Registration-Form লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের শেষ তারিখ আগামী ১৫ আগস্ট। চলতি বছরের ২ ও ৩ অক্টোবর বিশ্বব্যাপী এই প্রতিযোগিতা ভার্চুয়ালি ২৫১টি শহরে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বুধবার ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বেসিস।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিস’র তত্ত্বাবধানে ও বেসিস স্টুডেন্টস ফোরামের সহায়তায় শুরু হচ্ছে ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২১’। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার উদ্যোগে আয়োজিত হয় নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বেসিসকে সহযোগিতা করবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে এবার ৫০ লাখ শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত করার পাশাপাশি এক লাখ শিক্ষার্থীকে অনলাইনে প্রতিযোগিতায় যুক্ত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সুযোগ তৈরিতে কাজ করছি। ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ এর মতো আর যেসব কর্মসূচি বেসিস হাতে নেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বেসিসকে সবধরনের সহযোগিতা দেবে।’

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘বাংলাদেশ থেকে আমাদের সৃজনশীল শিক্ষার্থীরা সফলতার সঙ্গে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ সমাধান করছে এবং উল্লেখযোগ্য স্থান দখল করে নিচ্ছে। আমরা এবার সপ্তমবারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।’

বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান বলেন, ‘একটা প্রতিযোগিতা থেকে আমরা নতুন নতুন অনেক বিষয় শিখি, নতুন নতুন অনেক উদ্ভাবন বের হয়ে আসে। আমি বিশেষ করে, মেয়েদের এই প্রতিযোগিতায় আরও বেশি করে অংশগ্রহণের আহ্বান জানাবো।’

‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’র উপদেষ্টা আরিফুল হাসান অপু বলেন, ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথন। অংশগ্রহণকারীদের নিয়ে বেশ কয়েকটি ভার্চুয়াল বুটক্যাম্প করা হবে। আশা করছি, আমাদের দলগুলো এবারও ভালো করবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com