শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

২২৬ চীনা নাগরিক সিনোফার্মের টিকা নিলেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৮২ বার পঠিত

রংপুর প্রতিনিধি : রংপুরে ২২৬ জন চীনা নাগরিক নিজ দেশের উদ্ভাবিত সিনোফার্মের টিকা নিলেন। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুরের সিভিল সার্জন কার্যালয়ে এ টিকা নেন নীলফামারী ইপিজেডে এবং দিনাজপুরের ফুলবাড়ি কয়লাখনিতে কর্মরত চীনা নাগরিকরা। তাদের জন্য সিভিল সার্জন কার্যালয় চত্বরে দুটি আলাদা বুথ স্থাপন করা হয়।

রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় চীনা নাগরিকদের টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, এই চীনা নাগরিকরা রংপুরের ঠিকানায় টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। নিজ দেশের প্রস্তুত করা সিনোফার্মের টিকা নিতে আগ্রহ প্রকাশ করায় তাদের সেই টিকা দেওয়া হয়।

সিভিল সার্জন আরও জানান, টিকা গ্রহণ করার পর তাদের প্রত্যেককে ৩০ মিনিট করে পর্যক্ষেণে রাখা হয়। এ সময় কারও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া বা শারীরিক সমস্যা হয়নি।

এদিকে, রংপুর সিভিল সার্জন কার্যালয়ে টিকা নিতে আসার জন্য চীনা ভাষায় তাদের স্বাগত জানিয়ে ব্যানার ও ফেস্টুন দিয়ে পুরো কার্যালয় সাজানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com