ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন অভিযোগে স্যান্ডপেপার-কান্ড আবারও উসকে দিলেন ডি ভিলিয়ার্স নিরপরাধ মানুষকে হয়রানি করতে চায় না সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী তাহিরপুর ৪৪ কেজি গাঁ/জাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

জুলাইয়ের রেমিটেন্স কমেছে ৩৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের প্রভাব পড়েছে প্রবাসী আয়েও। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স কমেছে ৩৯ শতাংশ। গেলো মাসে ১৮৭ কোটি ১৫ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। ২০২০-২১ অর্থবছরের জুলাইয়ে পাঠিয়েছিলেন ২৫৯ কোটি ৮২ লাখ ডলার।

সোমবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য সমাপ্ত অর্থবছরের শেষ মাস জুনে দেশে ১৯৪ কোটি ৮১ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। মে মাসে দেশে এসেছে ২১৭ কোটি ডলারের রেমিটেন্স। এপ্রিলে ২০৬ কোটি ৬৪ লাখ ডলার, মার্চে ১৯১ কোটি ৯৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে এসেছে ১৭৮ কোটি ৬০ লাখ এবং জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৬ কোটি ৯১ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, অতীতের মতো এবারও ঈদের আগে রেমিটেন্সের ঊর্ধ্বগতি ছিল। তবে ঈদের পরে একটু কমেছে। ফের রেমিটেন্স প্রবাহ আগের ধারায় ফিরবে বলে আশা করছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নতুন অভিযোগে স্যান্ডপেপার-কান্ড আবারও উসকে দিলেন ডি ভিলিয়ার্স

জুলাইয়ের রেমিটেন্স কমেছে ৩৯ শতাংশ

আপডেট টাইম : ১২:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১