শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে

সাংবাদিক এম এ আজাদের মা হাসিনা আর নেই

  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বেসরকারী টেলিভিশন (বিজয় টিভি)’র ঢাকা সিটি রিপোর্টার ও উওরা প্রেসক্লাবের সদস্য এম এ আজাদ এর মা মোসাম্মৎ হোসনেআরা বেগম হাসিনা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০)।

আজ সোমবার সকাল ৮ টার সময় কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চারিপাড়া ভূঁইয়া বাড়ি গ্রামের নিজ বাড়িতে বাধর্ক্যজনিত অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

সাংবাদিক এম এ আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, তার মায়ের নাম হোসনেআরা বেগম হাসিনা (৭০)। তার বাবার নাম মৃত আঃ আউয়াল। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি আরো বলেন, আজ সোমবার বাদ আছর কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চারিপাড়া ভূঁইয়া বাড়ি গ্রামে মরহুমের জানাযা নামাজ অনুষ্টিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, সাংবাদিক এম এ আজাদ এর মাতা মোসাম্মৎ হোসনেআরা বেগম হাসিনার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উওরা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। তারা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা ঙাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com