রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

সুন্দর ত্বকের জন্য যে সব খাবার প্রয়োজনীয়

  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৯ বার পঠিত

 

লাইফস্টাইল ডেস্ক : সুন্দর উজ্জ্বল ত্বক পেতে আমাদের চেষ্টার অন্ত নেই। কত শত প্যাক বানিয়ে, স্কিনকেয়ারের ভিডিও দেখে দেখে সময় কেটে যায়। ব্যস্ততায় না হয় নিয়মিত প্যাক লাগানো আর রাত জেগে ভিডিও দেখে দেখে উল্টো চোখের তলায় হানা দেয় ডার্ক সার্কেল। কিন্তু এই ব্যস্ত জীবনযাপনে তাই বলে উজ্জ্বল সতেজ ত্বক পাওয়া থেকে বঞ্চিত হতে হবে? কখনোইনা। একটু সচেতন হোন খাদ্যাভ্যাসে। খাদ্যতালিকায় যুক্ত করুন স্বাস্থ্যকর খাবার বাদার৷ যা শুধু আপনার সুস্থতাই নিশ্চিত করেনা, ত্বক করে তোলে ভেতর থেকে সতেজ এবং সুন্দর। চলুন জেনে রোজ কোন খাবার গুলো আপনাকে দেবে কাঙ্ক্ষিত সৌন্দর্য।

রোজ আমরা তো পানি তো পান করিই তবে এবার থেকে একটু বাড়িয়ে দিন পানি পান করার পরিমাণ। পানি আপনার ত্বকে বলিরেখা দুর করে ভাজ পরতে দেয়না। শরীরের টক্সিক উপাদানগুলো ঘামের মাধ্যমে করে ত্বককে করে তোলে সজীব। সঠিক পরিমাণে পানি পান আপনার ত্বককে ব্রণ থেকেও মুক্তি দেয়।

ভিটামিন সি যুক্ত ফল : রোজকার খাদ্যাভ্যাসে রাখুন ফলফলাদি। শুধু সুন্দর ত্বকই নয় ভিটামিন সি যুক্ত ফল বাড়াবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও। খাদ্যতালিকায় যুক্ত করুন পেয়ারা, পেঁপে, আনারস, লেবু, কমলা ইত্যাদি ফল। যা আপনাকে দেবে সতেজ সুন্দর ত্বক।

গ্রিন টি : মেদহীন ঝরঝরে সুন্দর গড়ন পেতে গ্রিন টির জুড়ি নেই। আপনি কি জানেন ত্বককে স্বাস্থ্যবান ও উজ্জ্বল করতে গ্রিন টির জুড়ি নেই। গ্রিন টি-তে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট, নানাবিধ এনজাইম, অ্যামিনো এসিড, ভিটামিন বি, ফোলেট, ক্যাফেন ত্বকের জন্য ভীষণ উপকারি।

বাদাম : বাদামে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি এসিড এবং ভিটামিন ই। এসব উপাদান ত্বকের সুস্থতায় ভীষণ জরুরি। নিয়মিত এক মুঠো বাদাম আপনাকে দেবে সজীব- সতেজ সুন্দর ত্বক।

ডার্ক চকলেট : ডার্ক চকলেট আপনার ডায়েটে যুক্ত করে নিন খুব দ্রুত। কেননা শুধু উজ্জ্বল ত্বক নই ডার্ক চকলেট আপনাকে দেবে কাঙ্ক্ষিত গড়ন। ডার্ক চকলেটে থাকা অ্যান্টি এক্সিডেন্ট ও পুষ্টি উপাদান ত্বক রাখে সুস্থ ও উজ্জ্বল। তাই ঝকঝকে সুন্দর মসৃভ ত্বক পেতে পরিমিত পরিমাণে ডার্ক চকলেট খাদ্যতালিকায় রাখতেই পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com