ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক  ‎জিয়ানগরে বালিপাড়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল জলিল শেখ, গণসংযোগে সরব ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুডি স্পোর্টসের যাত্রা   বিনা খরচে মালয়েশিয়া কর্মী পাঠাবে (বোয়েসেল) ​উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়াদ্দার গ্রেপ্তার ​ তৃতীয় স্ত্রী গৌরীকে নিয়ে ঘর ছাড়ছেন আমির! এবার কোথায় চললেন অভিনেতা? ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু পোশাক শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক পরিবেশ তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন তাসকিনের

ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুডি স্পোর্টসের যাত্রা  

নওগাঁর ধামইরহাটে ” নতুন কুডি স্পোর্টস” (২০২৬-২৭) সিজন – ২ এর খুলনা স্টেডিয়ামে শুভ উদ্বোধন করেন প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান এর উদ্বোধন অনুষ্টান সরাসরি সম্প্রচার করা হয়েছে।

৫ ই নভেম্বর ( বৃহস্পতিবার) ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে উদ্বোধন অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।

ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান মন্ত্রী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

ধামইরহাট উপজেলা ছডিয়ে থাকা ক্রীডা প্রতিভা খুজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষে নতুন কুঁডি স্পোটর্সের ( সিজন – ২)। ক্রীডা হলো পেশা, পরিবার পাবে ভরসা – দেশব্যাপী কর্মসুচী অংশ হিসেবে ধামইরহাট নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিন খেলোয়াড়দের মাঝে খেলার সামগ্রী বিতরণ শেষে বিকেল ৫ টায় ব্যাটমিনটন খেলার শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) সাজ্জাদ পারভেজ, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান,তথ্য সেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার সাধারন সম্পাদক আনারুল ইসলাম সহ অংগ -সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান , সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ । বক্ততারা বলেন খেলা- ধুলা কেবল বিনোদন নয়, বরং শিশু – কিশোরদের শারিরীক, মানসিক বিকাশ, শৃংখলাবোধ,নেতৃত্বের গুণাবলি, ও আত্মবিশ্বাস গডে তোলে। নতুন স্পোটর্সের মাধ্যমে গ্রাম- শহরের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ পাবে। এদেরকে যথাযথ প্রশিক্ষন নিশ্চিত করা হলে ভবিষ্যতে জাতীয় আন্তর্জাতিক আসনে দেশের প্রতিনিধিত্ব করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুডি স্পোর্টসের যাত্রা  

আপডেট টাইম : ০৮:৩০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬