ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক  ‎জিয়ানগরে বালিপাড়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল জলিল শেখ, গণসংযোগে সরব ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুডি স্পোর্টসের যাত্রা   বিনা খরচে মালয়েশিয়া কর্মী পাঠাবে (বোয়েসেল) ​উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়াদ্দার গ্রেপ্তার ​ তৃতীয় স্ত্রী গৌরীকে নিয়ে ঘর ছাড়ছেন আমির! এবার কোথায় চললেন অভিনেতা? ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু পোশাক শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক পরিবেশ তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন তাসকিনের

‎জিয়ানগরে বালিপাড়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল জলিল শেখ, গণসংযোগে সরব

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৩ নম্বর বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আগাম নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপের মধ্যে বিএনপির দলীয় মনোনয়ন পেতে মাঠে সক্রিয় হয়েছেন সদ্য সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল জলিল শেখ। গণসংযোগ, কুশল বিনিময় ও প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছেন তিনি। স্থানীয় সমর্থকদের দাবি, জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন এবং এলাকার মানুষের পাশে থাকায় ভোটারদের মধ্যে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।

‎

‎গত ৬ নভেম্বর শুক্রবার বিকেলে বালিপাড়া বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের পাশাপাশি গণসংযোগ ও মিছিল করেন আব্দুল জলিল শেখ। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনী প্রচারণায় প্রাণচাঞ্চল্য দেখা যায়।

‎

‎দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

‎

‎স্থানীয় বাসিন্দা ও তাঁর সমর্থকদের ভাষ্য, ইউপি সদস্য থাকাকালে আব্দুল জলিল শেখ এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন এবং বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ কারণে আগামী নির্বাচনে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তাঁরা। তাঁর সমর্থকদের মিছিল, সভা-সমাবেশ ও গণসংযোগকে ঘিরে ইউনিয়নের নির্বাচনী আলোচনাও ক্রমেই জমে উঠছে।

‎

‎আব্দুল জলিল শেখ বলেন, ‘বিগত দিনে আমি অন্যায়ভাবে মামলা, হামলা, জেল-জুলুমের শিকার হয়েছি। তারপরও দলের জন্য কাজ করে গেছি। আওয়ামী লীগ সরকারের আমলে আমি একমাত্র বিএনপির পক্ষ থেকে ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলাম। আমি বিএনপির কাছে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। দল আমাকে মনোনয়ন দিলে এবং জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে এলাকার জনদুর্ভোগ নিরসনে কাজ করব। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে উদ্যোগ নেব। আমাদের ইউনিয়নে একটি স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করব।’

‎

‎তিনি আরও বলেন, ‘মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।’

‎

‎এদিকে বালিপাড়া ইউনিয়নের নির্বাচনী আলোচনায় জামায়াত মনোনীত প্রার্থী হাবিবুর রহমানসহ অন্যান্য সম্ভাব্য প্রার্থীর নামও উঠে আসছে। ফলে নির্বাচন ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বাড়ছে নানা হিসাব-নিকাশ।

‎

‎সব মিলিয়ে বালিপাড়া ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। তবে শেষ পর্যন্ত বিএনপির দলীয় মনোনয়ন কে পাচ্ছেন এবং ভোটের মাঠে কার অবস্থান কতটা শক্তিশালী হয়, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের চূড়ান্ত সময় পর্যন্ত।

‎

‎

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

‎জিয়ানগরে বালিপাড়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল জলিল শেখ, গণসংযোগে সরব

আপডেট টাইম : ০৮:৩৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬