ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন তাসকিনের মার্কিন ফার্স্ট লেডিকে বেসামরিক সম্মাননা প্রদান ইউক্রেনের নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার (জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের) জগন্নাথপুরে অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে নির্বাহী কর্মকর্তা বরাবরে ব্যবসায়ীদের অভিযোগ ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ হিলিতে বিএনপির প্রতিষ্ঠাকালিন সভাপতি আকরাম হোসেনের কবর জিয়ারত করেছেন সমাজকল্যাণ মন্ত্রী

নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়।
​অভিযানকালে ফিলিং স্টেশনটির পরিমাপ যাচাই করে দেখা যায়, প্রতি ১০ লিটার জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের চেয়ে ৩০০ মিলিলিটার কম তেল দেওয়া হচ্ছে। এর ফলে গ্রাহকরা পূর্ণ মূল্য পরিশোধ করেও নির্ধারিত পরিমাণ জ্বালানি তেল থেকে বঞ্চিত হচ্ছিলেন।
​এই অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ৪৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।
​বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন নরসিংদীর একটি টিমের প্রসিকিউশনে পরিচালিত এই অভিযানে শিবপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
ভোক্তা সাধারণের স্বার্থ সংরক্ষণ, সঠিক পরিমাপ নিশ্চিতকরণ এবং এ ধরনের অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনসূত্রে জানা গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন তাসকিনের

নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৮:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬