সিটিজেন নিউজ ডেস্ক: পাস্তা সবারই পছন্দের। বিকেলের নাস্তা হিসেবে এটি বাসায় খুব সহজে রান্না করকে পারে। তাই এটি গুরুত্ব আছে অনেক। আপনার বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন পাস্তা ।
চলুন জেনে নেওয়া যাক প্রন পাস্তা তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
পাস্তা- ২৫০ গ্রাম
চিংড়ি- ১ কাপ
চিজ- ১০০ গ্রাম
রসুন কুচি- ১ চা-চামচ
পেঁয়াজ কুচি- ১টি
মেয়োনেইজ- ৫০ গ্রাম
চিনি- ১ চা-চামচ
গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ
তরল দুধ- ২ টেবিল-চামচ
লবণ- স্বাদমতো
কাঁচা মরিচ কুচি- ২টি
অলিভ অয়েল- ১ টেবিলচামচ।
যেভাবে তৈরি করবেন
ফুটন্ত পানিতে ও সামান্য তেল দিয়ে মিনিট পাঁচেক পাস্তা সেদ্ধ করে নিন। এরপর পানি ঝরিয়ে বাটিতে তুলে রাখুন। রান্নার প্যানে অলিভ অয়েল দিয়ে তাও পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। এরপর তাতে চিংড়ি, লবণ, কাঁচা মরিচ দিয়ে দুই মিনিটের মতো রান্না করুন। এরপর তাতে দুধ দিয়ে তাতে গোলমরিচ গুঁড়া, চিজ, মেয়োনিজ ও চিনি দিয়ে সস বানিয়ে বাটিতে রাখা পাস্তার উপর ঢেলে দিন। এবার ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু প্রন পাস্তা।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















