ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার ঢাবিতে মুক্তির সংগ্রামে অনুভবের বৈভব শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায় ডেঙ্গুতে ৪ জনের মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ জন রাবি রিসার্চ সোসাইটির ২য় আন্তর্জাতিক সম্মেলন শুরু ফুটপাত পুনর্দখল হলে দ্বিগুণ শক্তিতে উচ্ছেদ : ডিএনসিসি প্রশাসক ধামইরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শ্রীলংকাকে উড়িয়ে ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত

এশিয়ান গেমস ক্রিকেটে পুরুষ বিভাগের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

আজ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ১২৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলংকাকে। এর আগে প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।

শনিবার নিশানের করোগি স্পোর্টস পার্কে স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে ফাইনালে লড়বে ভারত ও পাকিস্তান। একই দিন ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

ভারত-পাকিস্তান ফাইনালকে সামনে রেখে ভক্তদের মাঝে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াই দেখতে মুখিয়ে আছে দুই দলের ভক্তরা।

দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান করে ভারত। টপ অর্ডারে ওপেনার বৈভব সূর্যবংশী দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন। তার ২১ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা ছিল।

মিডল অর্ডারে শ্রীলংকার বোলারদের সামনে দাপট দেখিয়েছেন ইশান কিশান। তার ৪৬ বলে ৮০ রানের ঝড়ো ইনিংসের সুবাদে লড়াকু সংগ্রহ পায় ভারত। অনবদ্য ইনিংসে ৪টি চার ও ৫টি ছক্কা মারেন কিশান।

বোলিংয়ে শ্রীলংকার থারিন্দু রত্নায়েকে  ও সাহান আরাচ্চিগে ২টি করে উইকেট নেন।

জবাবে ভারতীয় বোলারদের তোপে ৯ দশমিক ৫ ওভারে মাত্র ৪৫ রানে অলআউট হয় শ্রীলংকা। দলের হয়ে মাত্র একমাত্র নুয়ানিদু ফার্নান্দো দুই অংকের কোটা স্পর্শ করতে সক্ষম হন। ১৫ রান করেন তিনি।

ভারতের জসপ্রিত বুমরাহ-অক্ষর প্যাটেল ও অভিষেক শর্মা ২টি করে উইকেট নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত

শ্রীলংকাকে উড়িয়ে ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত

আপডেট টাইম : ০৫:০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬