ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার ঢাবিতে মুক্তির সংগ্রামে অনুভবের বৈভব শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায় ডেঙ্গুতে ৪ জনের মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ জন রাবি রিসার্চ সোসাইটির ২য় আন্তর্জাতিক সম্মেলন শুরু ফুটপাত পুনর্দখল হলে দ্বিগুণ শক্তিতে উচ্ছেদ : ডিএনসিসি প্রশাসক ধামইরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

জবি নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের অভিনয়ে মোহিত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী

সীমান্ত,জবি প্রতিনিধি :

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে চার দিনব্যাপী নাট্য প্রদর্শনীর সমাপ্তি হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের। বুধবার (৩০ সেপ্টেম্বর) সেলিম আল দীনের ‘ধাবমান’ নাটক প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন। সমাপনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী।

সেলিম আল দীন স্মরণে আয়োজিত এ প্রদর্শনীতে ২৭ ও ২৮ সেপ্টেম্বর মঞ্চস্থ হয় ‘যৌবতী কন্যার মন’ এবং ২৯ ও ৩০ সেপ্টেম্বর মঞ্চস্থ হয় ‘ধাবমান’। ‘যৌবতী কন্যার মন’ নাটকটি নির্দেশনা দেন আফরিন হুদা তোড়া এবং ‘ধাবমান’ নির্দেশনা দেন কৃপাকণা তালুকদার।

নাট্য প্রদর্শনী শেষে অনুভূতি ব্যক্ত করে ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী বলেন, “ আমি নাটক দেখি,তবে এত ভালো আমার জানাই ছিল না। আপনাদের এত ট্যালেন্ট আমার জানাই ছিল না। নাটকে দার্শনিক ভাবনা ছিল, মজা ছিল। নাটকে কি হয়?? আমি একজন সাধারণ শ্রোতা হিসেবে এসেছি। আর এটা আমার খুবই ভালো লেগেছে। নাটকে এটাই হয়, যা আমরা যখন দেখি, তখন আমরা ভুলেই যাই যে এটা নাটক হচ্ছে, এটা সত্যি হচ্ছে আমরা মনে করি। লোকেরা হাসে, আবার কান্না করে, চোখে জলও বের হয়। আর কিছু বলার নাই। আমি নাটক দেখতে চাই। আর আজকে ভালো সুযোগ পেলাম। আমি সত্যি এখানে এসে খুবই ভালো লাগছে। আপনাদের দেখে স্টুডেন্ট মনে হচ্ছে না। মনে হচ্ছে প্রোফেশনাল। আমি আসতে চাই, আপনারা যখন নাটক করবেন আমাকে বলবেন, আমি আসবো। সবাই ভালো থাকুক।”

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রুবাইয়া জাবীন প্রিয়তা, সহকারী অধ্যাপক কামলউদ্দিন কবির, সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরিফিকেশনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাট্যব্যক্তিত্বরা।

সমাপনী বক্তব্যে নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রুবাইয়া জাবীন প্রিয়তা চার দিনের আয়োজন সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান।

চার দিনের এ আয়োজনে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা অভিনয় ও প্রযোজনার মাধ্যমে নাট্যাচার্য সেলিম আল দীনের নাট্যকর্ম দর্শকদের সামনে তুলে ধরেন। শিল্পকলা একাডেমির মঞ্চে ধারাবাহিক এ প্রদর্শনী বিভাগের শিক্ষার্থীদের মঞ্চচর্চা ও প্রযোজনাভিত্তিক কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত

জবি নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের অভিনয়ে মোহিত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী

আপডেট টাইম : ০৫:২৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬