ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার ঢাবিতে মুক্তির সংগ্রামে অনুভবের বৈভব শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায় ডেঙ্গুতে ৪ জনের মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ জন রাবি রিসার্চ সোসাইটির ২য় আন্তর্জাতিক সম্মেলন শুরু ফুটপাত পুনর্দখল হলে দ্বিগুণ শক্তিতে উচ্ছেদ : ডিএনসিসি প্রশাসক ধামইরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রাজবাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে আজ রাজবাড়ীতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

রাজবাড়ী জেলা প্রশাসন প্রবীণ হিতৈষী সংঘ ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল হাসানের সভাপতিত্বে সভায় প্রবীণদের মর্যাদা,অধিকার, সামাজিক নিরাপত্তা এবং তাদের সুস্থ ও সম্মানজনক জীবন যাপনের সুযোগ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, সমাজ সেবা বিভাগের উপ পরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি এবং কুষ্টিয়া আমলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কুদরত-ই-গুল, সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল।

সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, আবু দাইয়ান মোহাম্মদ জাহাঙ্গীর,সাবেক যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর পাশাপাশি বার্ধক্যকালীন নিরাপত্তা, চিকিৎসা সেবা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে জাতীয়ভাবে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমাজসেবা অফিসের কর্মকর্তা অজয় কুমার হালদার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত

রাজবাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আপডেট টাইম : ১১:৪৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬