ঢাকা ১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সিরিয়ার পূর্বাঞ্চলে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, সরবরাহ বন্ধ অক্টোবরে ১০টি এয়ারবাস কেনার চুক্তি করবে বিমান : মিল্লাত নিয়মিত রেড মিট খান!জেনে নিন কী হতে পারে? ফ্রান্সের জয়রথ চলছেই, তুরস্ককে হারিয়ে ইতালির স্বস্তি প্রাক্তনকে ভুলতে কত বছর লাগে? গবেষণার উত্তর চমকে দেবে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই মিয়ানমারে প্রত্যাবাসন শুরু করলো মালয়েশিয়া রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আধুনিক প্রযুক্তি ও গবেষণা-উদ্ভাবনে গুরুত্বারোপ রাষ্ট্রপতির

ফ্রান্সের জয়রথ চলছেই, তুরস্ককে হারিয়ে ইতালির স্বস্তি

স্পোর্টস ডেস্ক : ডাগআউটে মাস্টারমাইন্ড জিনেদিন জিদান আর মাঠে তরুণ তুর্কি মাইকেল ওলিসে— এই দুইয়েই কপোকাত বেলজিয়াম, ফ্রান্সের কাছে হেরেছে ১-০ ব্যবধানে। দুই ম্যাচে টানা জয়ে নেশনস লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে ফরাসিরা। দিনের অন্য ম্যাচে কোচ মানচিনির হাত ধরে তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে এবারের নেশনস লিগে প্রথম জয়ের দেখা পেলো ইতালি।

বেলজিয়ামের কাছে ২-০ গোলে ইতালি এবং ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরেছিল তুরস্ক। এই গ্রুপে ২ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে রবের্তো মানচিনির ইতালি। সমান ম্যাচ খেলে এখনো পয়েন্টের দেখা পায়নি তুরস্ক।

২ ম্যাচ খেলে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ফ্রান্স। ইতালির সমান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বেলজিয়াম। তুরস্কের বুর্সা আতাতুর্ক স্টেডিয়ামে ২৭ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের লাগাম হাতে নিয়ে নেয় ইতালি।

নবম মিনিটে ১০ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি। ২২ মিনিটে ব্যবধানে দ্বিগুন করে ইতালি। ডিফেন্ডার মাইকেল কায়োদের শট গোলরক্ষক ফেরালেও ফিরতি বলে গোল করেন মিডফিল্ডার ডেভিড ফ্রাত্তেসি।

পাঁচ মিনিট পর স্ট্রাইকার পিও এসপোসিতো পাস থেকে জোরালো শটে গোল করেন মাইকেল কায়োদে। ৩-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে ইতালি।দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমায় তুরস্ক। ম্যাচের ৪৭ মিনিটে স্ট্রাইকার ওহুজ আইদিনের বাড়ানো পাস ডি-বক্স থেকে বুদ্ধিদীপ্ত শটে বল জালে পাঠান বারিস আলপার ইলমাজ।

তুরস্কের গোলের রেশ কাটতে না কাটতে নিজেদের চতুর্থ গোল পেয়ে যায় ইতালি। ৫০ মিনিটে মিডফিল্ডার সান্দ্রো তোনালির জোরাল শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বল হেডে গোল করেন পিও এসপোসিতো। ম্যাচের বাকী সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে স্বস্তির জয় পায় ইতালি।

এ ম্যাচে ইতালির হয়ে খেলেছেন দুই ভাই পিও এসপোসিতো এবং সেবাস্তিয়ানো এসপোসিতো। এর মাধ্যমে ইতালির ফুটবল ইতিহাসে একই ম্যাচে একসঙ্গে মাঠে নামা ভাইদের জুটির তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন পিও এবং সেবাস্তিয়ানো।

এর আগে এই তালিকায় নাম তুলেছেন জুসেপে মিলানো ও ফেলিচে মিলানো (১৯১২-১৯১৩ সাল), আলদো চেভেনিনি ও লুইজি চেভেনিনি (১৯১৫ সাল) এবং ফিলিপ্পো ইনজাগি ও সিমোনে ইনজাগি (২০০০ সাল)।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ফ্রান্সের জয়রথ চলছেই, তুরস্ককে হারিয়ে ইতালির স্বস্তি

আপডেট টাইম : ০৫:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬