রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

জেনে নিন গরুর মাংসে ফুলকপি ভুনার রেসিপি

  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৫ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক : গরুর মাংস দিয়ে তো হরেক রকম পদ তৈরি করা যায়। তবে স্বাস্থ্যকর উপায়ে গরুর মাংস রান্না করতে ফুলকপি মেশাতে পারেন। ফুলকপি দিয়ে সহজে গরুর মাংস রান্না করতে পারেন। এটি খেতে খুবই মজাদার। আবার ভাত-রুটির সঙ্গেও দারুন বেশ মানিয়ে যায় এই পদ। জেনে নিন গরুর মাংসে ফুলকপি ভুনার রেসিপি-
উপকরণ : ১. গরুর মাংস ১ কেজি
২. ফুলকপি ১টি মাঝারি টুকরো
৩. পেঁয়াজ টুকরো করা ১ বাটি
৪. আদা বাটা ১ টেবিল চামচ
৫. রসুন বাটা ২ টেবিল চামচ
৬. লবণ স্বাদ অনুযায়ী
৭. হলুদ গুঁড়া ১ টেবিল চামচ
৮. মরিচ গুঁড়া ২ টেবিল চামচ
৯. তেজপাতা ২টি, এলাচ ২টি, দারুচিনি ১ টুকরো
১০. জিরা গুঁড়া ১ টেবিল চামচ
১১. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
১২. কাঁচামরিচ আস্ত ৪-৬টি ও
১৩. তেল ও পানি পরিমাণমতো

পদ্ধতি : প্রথমে মাংস ও ফুলকপি মাঝারি টুকরো করে কেটে ধুয়ে নিন। তারপর ফুলকপির টুকরোগুলো সামান্য লবণ ও পরিমাণমতো পানি দিয়ে ২-৩ মিনিট হালকা সেদ্ধ করে নিন।ফুলকপি সেদ্ধ করা পানি ফেলে না দিয়ে ছেঁকে রাখুন। এবার একটি প্যানে তেল গরম করে নিন। একে একে পেঁয়াজের টুকরো, গরম মসলা ও তেজপাতা হালকা ভেজে নিতে হবে।এবার সব বাটা ও গুঁড়া মসলাগুলো পরিমাণ অনুযায়ী মিশিয়ে দিন। ভালো করে মসলাগুলো নেড়ে কষিয়ে নিন। স্বাদ অনুযায়ী লবণ দিতে ভুলবেন না।মসলার উপরে যখন তেল ভেসে উঠবে তখন গরুর মাংস দিয়ে নেড়ে কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে অন্তত আধা ঘণ্টা।মাংস হয়ে এলে সেদ্ধ করে রাখা ফুলকপি মিশিয়ে দিন। এরপর জিরা গুঁড়া, ধনেপাতা কুচি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে ১০ মিনিট রান্না করুন।এরপর নামিয়ে পরিবেশন করুন দারুন স্বাদের গরুর মাংসে ফুলকপি ভুনা। ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই দারুন মানিয়ে যাবে এই পদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com