ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন জুডিসিয়াল ডায়ালগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল প্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমান ২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা

যাত্রাবাড়ীর আর কে চৌধুরী সড়কের নর্দমা নির্মাণ ও উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর আর কে চৌধুরী সড়কের জিয়া স্কুল থেকে সুতিখালপাড় পর্যন্ত সড়কের নর্দমা নির্মাণ ও সংস্কারসহ রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) এ উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু ও নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয়।

এসময় আর কে চৌধুরীর ভাই শাহজাহান চৌধুরী ও কাইয়ুম চৌধুরী, আর কে চৌধুরীর ছেলে রবিউল করিম চৌধুরী বাবু, মনোয়ার রুবায়াৎ চৌধুরী, আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল রায়হানুল ইসলাম দিপু ও সমাজ সেবক তারেক আজিজ পাপ্পু প্রমুখ।

প্রসঙ্গত, আর কে চৌধুরী সড়কটি রাজধানীর যাত্রাবাড়ীর একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি যাত্রাবাড়ী থানার সামনের মোড় থেকে উত্তর দিক দিয়ে গোলাপবাগে গিয়ে শেষ হয়েছে।

উল্লেখ্য, আর কে চৌধুরী একজন মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও ভাষা সংগ্রামী ও রাজনীতিবিদ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ২ ও ৩ নং সেক্টরের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে পালন করেন। তিনি ঢাকা সিটি কর্পোরেশন প্লানিং ডেভেলপমেন্ট সাব-কমিটির চেয়ারম্যান এবং রাজউকের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেছেন। আর কে চৌধুরী যাত্রাবাড়ী এলাকায় ব্যাপক উন্নয়ন করায় এবং মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে রাজধানীর এ গুরুত্বপূর্ণ সড়কটির নাম আর কে চৌধুরীর নামে নামকরণ করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

যাত্রাবাড়ীর আর কে চৌধুরী সড়কের নর্দমা নির্মাণ ও উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

আপডেট টাইম : ১১:১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২