সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ডিএনসিসি’র উন্নয়ন কাজে গুণগতমান নিশ্চিতে প্রকৌশলীদের মাঠে থাকা বাধ্যতামূলক বদলগাছী উপজেলায় কর্মরত কিছু সাংবাদিকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পেশাগত পরিচয়ের অপব্যবহার করে অনৈতিক সুবিধা বিমানকে যাত্রীবান্ধব ও লাভজনক করার আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর কুড়িগ্রামে জেলা পর্যায়ে বিকেএসপির খেলোয়াড় বাছাই অনুষ্টিত। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা “মিজ হোসনে আরা” কে ফুলেল শুভেচ্ছা প্রদান। ভাঙনের মুখে সাতক্ষীরার দুই শত বছরের ঐতিহ্যবাহী বুধহাটা বাজার উলিপুরে সংবাদ প্রকাশের পর চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জায় লড়ছেন অসহায় শিশু আঁখির পাশে, উপজেলা প্রশাসন রাঙ্গামাটিতে মাতৃদুগ্ধ বিষয়ক অবহিতকরণ কর্মশালা বাংলাদেশ-নিউজিল্যান্ড বাণিজ্য জোরদারে বৈঠক, এফটিএ আলোচনার প্রস্তাব সম্পূর্ণ নতুন একাদশে ফ্রান্সের দাপুটে জয়

মোটর চালক লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ২৩৪ বার পঠিত

একতা-শান্তি-প্রগতি-সেবা মূলনীতির সংগঠন বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ আন্দোলন, সংগ্রাম ও সাফল্যের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার উদযাপন করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মোটর চালক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানিয়ে সেখানে কিছু সময় নীরবতা পালন, ফাতেহা পাঠ, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত শহীদ নূর হোসেনের বিদেহী আত্মার শান্তি কামনা, সংগঠনের প্রতিষ্ঠাতা জননেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা দোয়া এবং মোনাজাত করা হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোঃ আলী হোসেন। এসময় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি মোঃ ইমরান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশের মোটরযান চালকদের জীবনমান উন্নয়নে শক্তিশালী কোন সংগঠন না থাকায় (ধানমন্ডি সুধা সদন-এ) ২০০৪ সালের ২৮শে জানুয়ারী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র প্রেরণা ও পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ’ সংগঠনটি ১৮ বছরের ইতিহাসে প্রতিষ্ঠার পর থেকেই দেশের প্রতিটি গণতান্ত্রিক, প্রগতিশীল আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ‘বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ নেতৃত্ব দিয়েছে। ১৮তম প্রতিষ্ঠার এ গৌরবময় দিনটি উদ্যাপনে সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com