শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ কেসিসি-কে পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য : কেসিসি প্রশাসক ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত প্রতীক কুমার উপজেলা প্রতিনিধিঃ উলিপুর কুড়িগ্রাম। ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বিওএ’র অভিনন্দন আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ইমন-মোস্তাফিজে ভর করে লাহোরের জয় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা

ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২২০ বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপনসহ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সফরসূচি অনুযায়ী, রোববার ওয়াশিংটন পৌঁছাবেন পররাষ্ট্রমন্ত্রী। পর দিন সোমবার যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) পরিচালক সামান্থা পাওয়ারের সঙ্গে বৈঠক করবেন। ওই দিন ডিপার্টমেন্ট অব স্টেটে বৈঠকে বসবেন ড. মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

আশা করা হচ্ছে, মোমেন-ব্লিঙ্কেনের ওই বৈঠকে সামনের দিনগুলোতে একসঙ্গে চলা, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু, খুনি রাশেদকে ফেরতসহ নতুন নতুন ক্ষেত্রে কাজ করার ওপর গুরুত্ব দেবে ঢাকা।

শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠক আলোচনার বিষয়ে ড. মোমেন সাংবাদিকদের জানান, আগামী ৫০ বছরে কীভাবে আমরা সম্পর্ক গড়ে তুলতে পারি সেসব নিয়ে আলোচনা হবে। ইনভেস্টমেন্ট আরও বাড়াতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করব। আলোচনায় রোহিঙ্গা ইস্যু আসবে। জলবায়ু ইস্যুও থাকবে। মূল কথা আমরা সম্পর্ককে ডাইভারসিফাই করতে চাই।

ওইদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হলেন, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রেসিডেন্ট মিশেল ও নিউ লাইন্স ইনস্টিটিউটের পরিচালক আজিম ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন মোমেন।

এছাড়া ওই দিন ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

পর দিন ড. মোমেন যুক্তরাষ্ট্র ইনস্টিটিউট অব পিস (ইউএসআইপি) প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি সংস্থাটির আয়োজনে একটি সেমিনারে যোগ দেবেন। ওই দিন তিনি মার্কিন সিনেটর চাক সাকমার ও কংগ্রেসম্যান স্টিভ চাবোটের সঙ্গে সাক্ষাৎ করবেন। ৬ এপ্রিল ড. মোমেন কংগ্রেসম্যান এমি বেরার সঙ্গে বৈঠক করবেন।
আগামী ১০ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com