মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নববর্ষের সকালে রাজধানীর সড়কে ঝরল ৩ প্রাণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১৯৯ বার পঠিত

রাজধানীর উত্তরা আজমপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা নারীসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- অনিক (১৮), তার ফুফু হনুফা বেগম (৪০) ও মোটরসাইকেল চালক এনামুল।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের দিন ভোরে আজমপুরের রবীন্দ্র সরণি আমির কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে হনুফা ও এনামুল মারা যান। এদের সঙ্গে থাকা অনিককে ঢাকা মেডিকেলে নিলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

নিহত হনুফা বেগমের মেয়ে সাদিয়া সুলতানা জানান, তাদের বাড়ি বরিশালের গৌরনদী। তারা থাকেন রায়েরবাজার। অনিক তার মামাতো ভাই। অনিকের বাবা ইয়াকুব থাকেন গাজীপুর বোর্ডবাজার এলাকায়। তিনি অসুস্থ। তাকে দেখার জন্য ভোরে পরিচিত এনামুলের মোটরসাইকেলে করে গাজীপুরে যাচ্ছিলেন হনুফা বেগম এবং অনিক। পথে এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, তার মা বাসাবাড়িতে কাজ করতেন। আর অনিক রায়েরবাজারে রিকশার গ্যারেজে কাজ করতেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com