ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার নতুন অভিযোগে স্যান্ডপেপার-কান্ড আবারও উসকে দিলেন ডি ভিলিয়ার্স

রূপপুর প্রকল্পে আউটার কন্টেইনমেন্ট ডোম স্থাপনের কাজ শুরু

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আউটার কন্টেইনমেন্ট ডোমের প্রাক-সংযোজন কাজ শুরু হয়েছে। চলতি বছরের অক্টোবর মাসে এই ডোম স্থাপন সম্ভব হবে বলে প্রকল্প কর্মকর্তারা আশা করছেন। ডোমের সংযোজন এবং স্থাপনের দায়িত্ব পালন করছে রসাটম প্রকৌশল শাখার অঙ্গপ্রতিষ্ঠান ট্রেস্ট রসেম।

এটমস্ত্রয়এক্সপোর্ট (এএসই) ভাইস প্রেসিডেন্ট ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের রাশিয়ান পরিচালক আলেক্সি দেইরি এ প্রসঙ্গে জানান, বিদ্যুৎ ইউনিট নির্মাণে আউটার কন্টেইনমেন্ট ডোম স্থাপন সিভিল ওয়ার্কের চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত হয়। এরপর স্বয়ংক্রিয় (প্যাসিভ) তাপ অপসারণ ব্যবস্থার কাঠামো ও যন্ত্রপাতি স্থাপন করা সম্ভব হয়ে থাকে, যা ফিজিক্যাল স্টার্ট-আপের জন্য গুরুত্বপূর্ণ।

আউটার কন্টেইনমেন্ট ডোম উপর এবং নিচ দু’টি অংশ নিয়ে গঠিত যা নির্মাণ কর্মীদের কাছে ‘হেড পিস’ এবং ‘স্কার্ট’ হিসেবে পরিচিত। নিচের অংশে থাকে ১২টি আলাদা সেগমেন্ট এবং কংক্রিট রিইনফোর্সমেন্টসহ প্রতিটির ওজন ১৮ টন। অন্যদিকে উপরের অংশটি ১৭টি সেগমেন্টে বিভক্ত। পূরো ডোমটির সংযোজন হবে মাটিতেই। উভয় অংশ ইন্সটলেশনের পর এর ওপর কংক্রিট ঢালাই সম্পন্ন করা হবে।

তিনি জানান, আউটার কন্টেইনমেন্ট ডোমের প্রস্তুতি, সংযোজন, ইন্সটলেশন এবং কংক্রিটিং এর জন্য সাধারণত প্রয়োজন হয় ১,১৫১ দিন, যা বিদ্যুৎ ইউনিট নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে দীর্ঘ সময়। তবে, এই সময়কাল ৫৮৪ দিনে কমিয়ে আনার জন্য রূপপুর এনপিপিতে একটি বিশেষ আরপিএস প্রকল্পের অধীনে কাজ চলছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর বলেন, কাজ শুরু হয়েছে। আশা করছি চলতি বছরের অক্টোবর মাসে এই ডোম স্থাপন সম্ভব হবে।

উল্লেখ্য, রাশিয়ার কারিগরী ও আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল বিভাগ এর ডিজাইন প্রণয়ন ও জেনারেল কন্ট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ

রূপপুর প্রকল্পে আউটার কন্টেইনমেন্ট ডোম স্থাপনের কাজ শুরু

আপডেট টাইম : ১০:৪৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২