রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়া আরও ৩ ইরানি নারী ফুটবলার দেশে ফিরবেন ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত

কোহলির ব্যাটে রান, আশা টিকিয়ে রাখলো ব্যাঙ্গালুরু

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২০৬ বার পঠিত

সাম্প্রতিক সময়ের কোহলির ব্যাটিং ফর্ম নিয়ে চলছে বিভিন্ন আলোচনা-সমালোচনা। আইপিএলের চলতি আসরের প্রথম ১৩ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। ঐ ১৩ ম্যাচে মাত্র ১৯.৬৭ গড়ে রান করেন ২৩৬।

বিরাট কোহলির এমন ব্যাটিংয়ের জন্য অনেকেই তাকে বিশ্রামের পরামর্শ দিচ্ছেন।

আইপিএলের চলতি আসরে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর শেষ চারে টিকে থাকার জন্য বৃহস্পতিবারের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিলনা। এমন পরিস্থিতিতে একেবারে মোক্ষম সময়ে জ্বলে উঠলো বিরাট কোহলির ব্যাট। তিনি ৫৪ বল খেলে ৭৩ রান করেন। আর ব্যাঙ্গালুরু জয়লাভ করেছে ৮ উইকেটের ব্যবধানে। এই জয়ের মাধ্যমে ব্যাঙ্গালুরুর পয়েন্ট দাঁড়ালো ১৬। তারা উঠে এসেছে চতুর্থ স্থানে। শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে দিল্লি হেরে গেলে ব্যাঙ্গালুরুর প্লে-অফ নিশ্চিত। আর যদি দিল্লি জিতে যায়, তাহলে ব্যাঙ্গালুরুকে বিদায় নিতে হবে। কারণ, দিল্লি আর ব্যাঙ্গালুরুর পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকবে দিল্লি।

গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করে ১৬৯ রানের টার্গেট দেয়। এর জবাবে বিরাট কোহলি আর ফ্যাফ ডু প্লেসি দু’জন মিলে উদ্বোধনী জুটিতে ১৪ দশমিক ৩ ওভারে ১১৫ রান করেন। ডু প্লেসি ৩৮ বলে ৪৪ রান করে আউট হন।

১৭তম ওভারের চতুর্থ বলে রশিদ খানকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে ছক্কা মারতে গিয়ে স্ট্যাম্পিং হন কোহলি। ততক্ষণে অবশ্য জয়ের আসল কাজটি সেরে ফেলেন তিনি। ১৮ বলে অপরাজিত ৪০ রান করে জয়ের বাকি কাজ শেষ করেন গ্লেন ম্যাক্সওয়েল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com