শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

রাশিয়ার সস্তা তেলের দিকে চীনের নজর

  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ২২০ বার পঠিত

রাশিয়া থেকে বাড়তি তেল কেনার ব্যাপারে মস্কোর সঙ্গে আলোচনা করছে চীন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েক ব্যক্তির বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ চলতি সপ্তাহে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে চীনের ব্যবসায়ীদেরকে ইউয়ানের মাধ্যমে মূল্য পরিশোধের সুযোগ দেয়া হবে বলে প্রস্তাব দেয়া হয়েছে।

ইউক্রেনের চলমান সঙ্কটের কারণে বর্তমানে রাশিয়া আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে কম দামে অপরিশোধিত তেল বিক্রি করছে। দাম বেড়ে যাবার আগে সস্তায় চীন তার অপরিশোধিত তেলের ভান্ডার পূর্ণ করতে চয়। এজন্য বেইজিংয়ের নজর এখন রাশিয়ার অপরিশোধিত তেলের দিকে।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো ব্লুমবার্গকে বলেছেন, চুক্তির শর্ত এখনো চূড়ান্ত হয় নি এবং এ ধরনের চুক্তি হওয়ার ব্যাপারে কোনো নিশ্চয়তাও পাওয়া যায়নি।

জ্বালানি নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান কেপলারের মতে- ৯২ কোটি ৬১ লাখ ব্যারেল তেলের মজুদ রয়েছে চীনের হাতে। গত মাসের মাঝামাঝি সময়ে তেলের মজুদ ছিল ৮৬ কোটি ৯০ লাখ ব্যারেল। বর্তমানে চীনে যে পরিমাণে তেল মজুদ রয়েছে তা ২০২০ সালের সেপ্টেম্বর মাসের চেয়ে ছয় শতাংশ কম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com