ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

খাদ্য সংরক্ষণ শিল্পে বিনিয়োগ করতে চায় সার্বিয়া

সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ বাংলাদেশের খাদ্য সংরক্ষণ শিল্পে বিনিয়োগে দেশটির আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৬ মে) এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুর সঙ্গে সৌজন্য সাক্ষাতে সফররত মন্ত্রী এই আগ্রহের কথা জানান।

সেলাকোভিচ বলেন, তার দেশের স্টোরেজ কোম্পানিগুলো বিশ্বের অন্যতম সেরা এবং বাংলাদেশও এই খাতে সার্বিয়ার বিনিয়োগ থেকে উপকৃত হতে পারে।

তিনি বলেন, সার্বিয়ার ইউরোপ, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন এবং তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। বাংলাদেশ যৌথ উদ্যোগ প্রতিষ্ঠা করে লাভবান হতে পারে এবং সেসব মুক্ত বাণিজ্য দেশে শুল্কমুক্ত রপ্তানি করতে পারে।

তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বৈত কর আরোপ এবং বিনিয়োগ সুরক্ষা ও প্রচার বিষয়ে দুটি চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, সার্বিয়া নির্মাণ ও কৃষি খাতে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিতে আগ্রহী।

একই সঙ্গে মন্ত্রী বাংলাদেশি শিক্ষার্থীদের সার্বিয়ায় কৃষি প্রকৌশল অধ্যয়নের জন্য যাওয়ার আহ্বান জানান।

মোস্তফা আজাদ চৌধুরী বলেন প্যাকেজিং, পরিবহন ও স্টোরেজের অভাবে বাংলাদেশে প্রতি বছর ৩০ শতাংশ কৃষিপণ্য নষ্ট হয়ে যায়।

উভয়পক্ষ শিগগিরই সার্বিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং এফবিসিসিআইয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে সম্মত হয়েছে।

বৈঠকে সূর্যমুখী বীজ আমদানি, গম চাষ এবং ঢাকায় সার্বিয়ান দূতাবাস প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

খাদ্য সংরক্ষণ শিল্পে বিনিয়োগ করতে চায় সার্বিয়া

আপডেট টাইম : ০৬:০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২