ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে

আমিরাতে লটারিতে ‘২০ মিলিয়ন’ দিরহাম জিতলেন বাংলাদেশি যুবক

সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (প্রায় ৫০ কোটি টাকা) জিতেছেন বাংলাদেশি মুহাম্মদ আরিফ খান। শুক্রবার (৩ জুন) এ লটারির বিজয়ীর নাম ঘোষণা করা হয়। খবর খালিজ টাইমস ও গাল্ফ নিউজের।

শারজায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী আরিফ খান দেশটির রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত ‘মাইটি ২০ মিলিয়ন’ র‌্যাফেল ড্র-তে এই অর্থ জিতেছেন। এ খবর জানার পর তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।

আরিফ গত চার বছর ধরে শারজায় কাজ করছেন। লটারি কিনে ভাগ্য বদলানোর জন্য তিনি গত ২৭ মে জীবনে প্রথমবারের মতো একটি টিকিট কেনেন।

খালিজ টাইমসকে ৩৬ বছর বয়সী আরিফ জানান, আমি শুধু আমার ভাগ্য বদলানোর চেষ্টা করছিলাম। আমি আমার জীবনে আর কোনোদিন লটারির টিকিট কিনিনি।

বাংলাদেশি মুদ্রায় প্রাইজমানি কত হবে জানতে চাইলে তিনি হিসাব করার চেষ্টা করে হাল ছেড়ে দেন। পরে বলেন, আমি জানি না। আমি যে ২০ মিলিয়ন দিরহাম জিতেছি, সে খবরেই এখনও ডুবে আছি।

আরিফ রাজধানী ঢাকার বাসিন্দা এবং শারজায় একটি গাড়ি রক্ষণাবেক্ষণের দোকান চালান। এত টাকা দিয়ে তিনি কী করবেন তা নিয়ে কোনো তাৎক্ষণিক পরিকল্পনা করেননি বলে জানান।

তিনি বলেন, আমার কোনো পূর্বপরিকল্পনা নেই। আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এই টিকিটের প্রচার দেখেছি এবং আগ্রহী হয়েছি। আমি আগে কখনও আমার ভাগ্য পরীক্ষা করিনি। আমি ১২ বছর সৌদি আরবে কাজ করেছি। আমার ব্যবসা সেখানে ধস নেমেছে। কিন্তু এখন সব ঠিক আছে।

লটারির অর্থ আরিফ অভাবিদের সাহায্য করার জন্য ব্যবহার করতে চান। তিনি বলেন, আমার দুই সন্তান, স্ত্রী এবং আমার বাবা-মা। আমার ভাই এখানে দোকান চালায়। আমি আশা করি, এই অর্থ অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করা যেতে পারে। টাকা পৃথিবীর সবচেয়ে ভয়ংকর জিনিস। তাই আমি অন্যদের সাহায্য করার জন্য এটি ব্যবহার করতে চাই। শুধু নিজের জন্য এই অর্থ ব্যবহার করতে চাই না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল

আমিরাতে লটারিতে ‘২০ মিলিয়ন’ দিরহাম জিতলেন বাংলাদেশি যুবক

আপডেট টাইম : ০৬:৪১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২