ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল ‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিত

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নিযুক্ত হয়েছেন মুহাম্মদ আব্দুল মুহিত। তিনি রাবাব ফাতিমার স্থলাভিষিক্ত হবেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কূটনীতিক মুহিত বিসিএস ১১তম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা। বর্তমানে তিনি ভিয়েনার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের দায়িত্ব ছাড়াও ‘সমদূরবর্তী রাষ্ট্রদূত’ হিসেবে হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় বাংলাদেশের হয়ে দায়িত্ব পালন করছেন।

পেশাদার এ কূটনীতিক ডেনমার্ক, এস্তোনিয়া ও আইসল্যান্ডে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তিনি কুয়েত, রোম, দোহা, নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।

মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি কুয়েত ইউনিভার্সিটি থেকে আরবি ভাষার ওপর একটি ডিপ্লোমা ডিগ্রি নেন। এ কূটনীতিক দুই সন্তানের জনক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিত

আপডেট টাইম : ০৭:১৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২